ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo দায়িত্বে দক্ষতার ছাপ: আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আলোচনায় আসাদুল হাবিব দুলু Logo ‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ Logo উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার Logo তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী Logo সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী Logo থানায় লালন-পালন হচ্ছে চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫ গরু, জন্ম নিল এঁড়ে বাছুর Logo লালপুরে ইয়াবা সরবরাহকালে গ্রেপ্তার ২ Logo ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে। এসব নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না।’

স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে মীর শাহে আলম বলেন, ‘ছয় মাস খুব কম সময়। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ করা হচ্ছে। নিজেদের কাজে খুব একটা সন্তুষ্ট নন, তবে অনেকদূর এগিয়েছেন।’

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কাজ পরিচালনা করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি এলে সেবার মান ও কাজের গতি আরও বাড়বে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬