ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার’, অভিযোগ ফারিনের Logo ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত

আমির হামজার ওপর এ ধরনের নগ্ন–পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শনিবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে হামলার ঘটনাটি ঘটে। হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।

হামলার ঘটনার নিন্দা–প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দেন। তার বিবৃতিটি গতকাল দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে। হামলায় আমির হামজা, তার পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের নগ্ন–পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক। হামলার ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তাহলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল তার বিবৃতিতে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার’, অভিযোগ ফারিনের

আমির হামজার ওপর এ ধরনের নগ্ন–পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক

আপডেট সময় ১২:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬