ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

বাড্ডায় ডিবির সাথে গোলাগুলি, ডাকাত সদস্য গুলিবিদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে গোলাগুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালাই। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য পাভেল নিজের পিস্তল বের করে আমাদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় আমরা পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে আমরা তাকে আটক করি এবং তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি।

তিনি আরও জানান, আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আহত পাভেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। সে বর্তমানে রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় বসবাস করছিল। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

বাড্ডায় ডিবির সাথে গোলাগুলি, ডাকাত সদস্য গুলিবিদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট সময় ১১:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬