শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রবাসীরা চাকরি হারালে পাশে দাঁড়ানোর কেউ থাকে না : জামায়াত আমির বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান উগান্ডায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ২৩১ রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  সমাবেশে যোগ ‍দিলেন প্রধানমন্ত্রী, স্লোগানে উত্তাল নয়াপল্টন

ডাটাবেজ বিশ্লেষণ করে ছিনতাইচক্র শনাক্ত করা হচ্ছে: ডিবি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

রাজধানীতে ক্রমবর্ধমান ছিনতাই রোধে ডাটাবেজ বিশ্লেষণ করে বিভিন্ন অপরাধীচক্রের নামধাম শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। একই সঙ্গে শনাক্তকৃত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১১ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

নাসিরুল ইসলাম বলেন, ক্রিমিনাল ডাটাবেজ পর্যালোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি। এ চক্রগুলোকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।

গত তিন মাসে ছিনতাইবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সফলতার কথাও তুলে ধরেন তিনি। ডিবির এ কর্মকর্তা জানান, গত অক্টোবরে ৯৮ জন, নভেম্বরে ১৪৮ জন এবং ডিসেম্বরে ৫৬৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। জানুয়ারির প্রথম ১১ দিনেই আরও ৩৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, এসব অপরাধীরা যখন আইনের আওতায় আসবে এবং মামলার মাধ্যমে কারাগারে থাকবে, তখন তাদের কার্যক্রম কমে আসবে। আমরা চাই এই অপরাধ থেকে নগরবাসী পরিত্রাণ পাক।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com