বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

সোনার দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৭

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

সোনার দোকানে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের সাত সদস্য, অস্ত্র, গুলি, বোমা ও দুটি গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন—মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হোসেন (৪৪)।

এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

নাসিরুল ইসলাম বলেন, গতকাল শনিবার (১০ মে) রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মাসুদ রানা চৌকিদারকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে তার বাসা থেকে ৩৬টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।

তিনি বলেন, কিশোরগঞ্জের আনোয়ার হোসেন ও বরিশালের পলাশের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল গোপালগঞ্জ জেলার বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে পরবর্তীতে শাকিল, মামুন, রাব্বি ও আসাদ মিয়াকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে এবং দুটি গাড়ি জব্দ করে। একইদিন ধোলাইপাড় এলাকা থেকে পরিকল্পনাকারী পলাশ শেখ ও আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়।

যুগ্ম কমিশনার বলেন, এই ডাকাত চক্রটি স্বর্ণের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে দেশব্যাপী রেকি ও অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত। জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত ডিবি মোট ৮৭ জন ডাকাতকে গ্রেফতার করে রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে।

এই কর্মকর্তা বলেন, এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পায় ডিবি যাদের মূল লক্ষ্য সোনার দোকান ডাকাতি করা। এক্ষেত্রে ডাকাতি কার্যক্রম সংঘটনের পূর্বে তারা রেকি করে এবং ডাকাতি কাজে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে। ফলে সমগ্র বাংলাদেশের এ ধরনের আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির ওপর ডিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com