ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে সরকার বিরোধী জোটে থালাপতি বিজয়ের দল, নামছেন বিক্ষোভে Logo দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না Logo ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার Logo রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে Logo দেশের গণতান্ত্রিক উত্তরণে জুলাই সনদ গুরুত্বপূর্ণ মাইলফলক : সাইফুল হক Logo হাসপাতাল থেকে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য Logo পাঁচ বছর মেয়াদি নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক ও বাংলাদেশ Logo মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, বিস্মিত জ্যোতির্বিজ্ঞানীরা Logo দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা Logo উৎসবের কেনাকাটায় এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বাড়ছে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময় দিয়েছেন, নির্বাচনের এই সময় নিয়ে আমরা একেবারে সন্তুষ্ট নই।

বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা যমুনায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক দুপুর ২টার দিকে শেষ হয়।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট সময় বেঁধে দেননি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ টাইম (সর্বশেষ সময়), এর পরে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ। অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ভারতে সরকার বিরোধী জোটে থালাপতি বিজয়ের দল, নামছেন বিক্ষোভে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি

আপডেট সময় ০৩:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫