ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল Logo একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন Logo চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের তিন সদস্য গ্রেপ্তার Logo শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর Logo ১২ তলা থেকে পথচারীর ওপর পড়েও বেঁচে গেলেন যুবক, প্রাণ গেল নারীর Logo ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল Logo বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন Logo ভুলতে বসা হাম ফিরেছে ভয়ংকর রূপে, বিশ্বে আক্রান্তের শীর্ষে বাংলাদেশ Logo মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

আঠারোয় প্রাণ গেলো অভিনেত্রীর

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অন্যতম অভিনয়শিল্পী কাইলি হটলে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে গেল সম্ভাবনাময় এই তারকা অভিনেত্রীর জীবন।

কাইলির বাবা জশুয়া হটলে ফেসবুক লাইভে এসে সর্বপ্রথম এই দুঃসংবাদটি জানান। পরে সংবাদমাধ্যম টিএমজেডকে দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন তিনি।

জশুয়া জানান, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ফোনটি পাওয়ার কিছুক্ষণ পরই তাকে দ্বিতীয়বার ফোন করে জানানো হয় যে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কাইলি। তবে তার শৈশব কেটেছে টেক্সাসের অস্টিনে, যেখানে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করেন। জন্মগতভাবে বাক-শ্রবণপ্রতিবন্ধী কাইলি মাত্র ৯ বছর বয়স থেকে অভিনয়ের জগতে পা রাখেন।

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনচিত্রে তার অভিষেক হয়। তবে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ২০২১ সালে গডজিলা ভার্সাস কং সিনেমার মাধ্যমে। ওই সিনেমায় জিয়া নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন কাইলি।

২০২৪ সালে মুক্তিপাওয়া এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি ‘গডজিলা x কং: দ্য নিউ এম্পায়ার’-এও নিজের আগের জিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। এছাড়া, ২০২১ সালে জনপ্রিয় সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বে অভিনয় করেছিলেন তিনি।

মাত্র ১৮ বছর বয়সে প্রতিভাবান এই অভিনেত্রীর অকাল প্রয়াণে বিশ্ব চলচ্চিত্র অঙ্গন ও তার বিপুল সংখ্যক ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

আঠারোয় প্রাণ গেলো অভিনেত্রীর

আপডেট সময় ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬