ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না: জয়া

বয়সকে থমকে দিয়ে দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। তার শরীরি সৌন্দর্য ও অনন্য অভিনয় দর্শক হৃদয়ে মুগ্ধতা ছড়ায়। কিন্তু এসব সৌন্দর্যের আড়ালে জয়া আহসানের একটি বদঅভ্যাস রয়েছে। 

কয়েক দিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। এ আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, আপনার এমন কোনো অভ্যাস রয়েছে কি না, যা ক্ষতিকর। আর পরিবারও সেটা ছাড়তে বলেছেন কিন্তু আপনি ছাড়তে পারেননি? এ প্রশ্ন রাখার পর হাসতে হাসতে জয়া আহসান বলেন, “আছে, বলা যাবে না।”

খানিকটা সময় নিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার পান খাওয়া উচিত। আমি ভীষণ পান খাই, জর্দ্দা দিয়ে পান খাই। মাঝেমধ্যে খাই বিষয়টা তেমন নয়, প্রায়শই খাই। বিশেষ করে যখন চাপের মধ্যে থাকি, তখন পান খাই।”  

জয়া আহসানের নানুর পানের বাটা এখনো তার কাছে রয়েছে। এ তথ্য উল্লেখ করে জয়া আহসান বলেন, “নানুর পানের বাটা আমার কাছেই থাকে। নানুর পানের বাটা নিয়ে আমি অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামেও গিয়েছি। এটি অনেকটা ক্লাচ ব্যাগের মতো, দেখতে বটুয়া টাইপ। এটা আমার অনেক কাছের, অনেক প্রিয়। পানের পসরা সাজিয়ে বসা থেকে দূরে যেতে চাই না। আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না।”

গত ১০ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা। তিন বছর আগে দর্শকের হৃদয় ছুঁয়েছিল ‘অর্ধাঙ্গিনী’। এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে বড়পর্দায় ফিরেছে ‘আজও অর্ধাঙ্গিনী’। তবে শুধু পুরোনো সম্পর্কের আবেগ নয়, এবার গল্পে যুক্ত হয়েছে নতুন সংকট, নতুন সত্য এবং কয়েকটি না-বলা অধ্যায়। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না: জয়া

আপডেট সময় ০২:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬