ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২ Logo ‘কঠিন সময়েই দায়িত্ব পেয়েছি, আবার ঘুরে দাঁড়াবে আল-আরাফাহ ব্যাংক’ Logo বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী Logo ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স Logo টাঙ্গাইলে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন, বড় বিপর্যয়ের আশঙ্কা Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কর্মকর্তাকে কুপিয়ে জখম Logo প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ Logo এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ Logo সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

এনটিআরসিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে আলিফ রুদাবা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক-২ অনুবিভাগের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা।

সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ) মিজ আলিফ রুদাবাকে এনটিআরসিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্বের সঙ্গে আর্থিক ক্ষমতাও অন্তর্ভুক্ত থাকবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী দায়িত্বভার ভাতা পাবেন।

এর আগে গত ২৬ এপ্রিল এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে রাজা আব্দুল হাইকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি ৫ মে যোগদানের পর ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এর পর থেকে প্রতিষ্ঠানটিতে স্থায়ী চেয়ারম্যান না থাকায় প্রশাসনিক কার্যক্রমে অস্থিরতা দেখা দেয়। বিভিন্ন সময়ে সচিবসহ অন্য কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ ওঠে। এর প্রভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, চলমান নিয়োগ কার্যক্রম এবং এনটিআরসিএর অন্যান্য প্রশাসনিক কাজেও গতি কমে যায়।

সবশেষে প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবাকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

এনটিআরসিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে আলিফ রুদাবা

আপডেট সময় ১১:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬