ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা Logo এক পাসপোর্টে দুই যাত্রা, প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী Logo জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ Logo এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, গ্যাস সংকটের শঙ্কা Logo তিন জেলায় চার নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি Logo ‘প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে’ Logo বিক্ষোভ মিছিল থেকে স্বামীকে আটক: অভিনেত্রী বললেন—লজ্জাজনক পরিস্থিতি Logo প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ Logo বাণিজ্যিক জাহাজে রাশিয়ার হামলা: ৪ ভারতীয় নাবিক নিহত, ক্ষুব্ধ দিল্লি Logo বাঁচতে ঘর নেই, মরলে কবর নেই: দিশেহারা সুগন্ধা পাড়ের মানুষ

রাতে টঙ্গীর বস্তিতে অভিযান, আটক ৪০

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তারা সেখান থেকে বিভিন্ন ধরনের মাদক এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে। একই সঙ্গে ৪০ জন মাদকাসক্তকে আটক করেছে।

রবিবার (১৯ জুলাই) রাতে এ অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

পুলিশ সূত্র জানায়, মহানগর এলাকায় মাদকের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ৪০ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “এই বস্তিতে সাত-আটবার অভিযান পরিচালনা করেছি। কিন্তু এখান থেকে কে বা কারা মাদক কারবারিদের কাছে পুলিশের অভিযানের খবর পৌঁছে দেয়, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

আজকের (রবিবার) অভিযানে আমরা চারদিক থেকে এলাকাটি ঘিরে ফেলি। ফলে অনেক মাদকসেবী টিনের চালের ওপর উঠে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। অভিযানে ইয়াবাও উদ্ধার হয়েছে।”

তিনি বলেন, “বারবার অভিযান পরিচালনার পরও তারা মাদক কার্যক্রম বন্ধ না করায়, এখন থেকে আমরা এপিবিএন ফোর্সের সহায়তা নিচ্ছি। এ এলাকায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যরাও নিয়মিত তৎপর থাকবেন। চারপাশে একাধিক পিকেট ডিউটি ও মোবাইল টহলের ব্যবস্থা থাকবে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “আটককৃতদের আইনের আওতায় আনা হবে।”

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা

রাতে টঙ্গীর বস্তিতে অভিযান, আটক ৪০

আপডেট সময় ১২:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬