ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি

ভারত পাকিস্তানের সংঘাত ও যুদ্ধের ঘটনায় সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করেছে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন।  সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতি ও সোনাই নদীসহ স্থলভাগের  তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষীদাঁড়ি, খানজিয়াসহ গুরুত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি।

 সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করে সার্বক্ষণিক টহল তৎপরতার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের জোয়ানরা। 

এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে সাতক্ষীরা সীমান্ত গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

সাতক্ষীরা সদর দপ্তর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদন্নান জানান, ভারত পাকিস্তানের সংঘাতের ঘটনায় সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে।

এ প্রেক্ষিতে আমাদের সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৩ বাটালিয়ন বিজিবির জোয়ানরা। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। ঐ সীমান্তে জোরালো গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি

আপডেট সময় ০৪:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫