ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী Logo ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী Logo বোর্ড পুনর্গঠন, আল আরাফাহ ইসলামী ব্যাংকে ফিরলেন পুরোনো উদ্যোক্তারা Logo আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল Logo শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর Logo বিমানের জানালা দিয়ে উড়ে যাচ্ছিলেন স্বামী, পা ধরে উদ্ধার করলেন স্ত্রী Logo মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী Logo আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের মেগা উদ্যোগ

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভারি বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নের কারণে পরীক্ষার্থীদের ওই দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কিন্তু সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ ৫টি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট বোর্ডের প্রস্তুত করা অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত একই তারিখে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
 
শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় পরীক্ষার্থীদের এই বিশেষ সুযোগ দেওয়া হলো।’

পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্নে পূর্ণ নম্বর

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের বিষয়টি সংসদে তুলে ধরে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন। তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরীক্ষার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ নম্বর ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সকল পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলোর পূর্ণ নম্বর দেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬