ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৭ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন গোবিন্দ

দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় ফিরছেন নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। নতুন সিনেমা ‘রূপা’র মাধ্যমে রুপালি পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করবেন নবাগত রানী স্বর্ণকার।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই নতুন সিনেমার ঘোষণা দেন গোবিন্দ। নিজের ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে অভিনেতা বলেন, ‘ভাগ্য হয়তো এমনই ছিল যে মানুষ বারবার আমার ক্যারিয়ারের ইতি টেনে ছিল। অনেকে ভেবেছিলেন আমি আর কখনও সিনেমায় ফিরতে পারব না। কিন্তু আমি আবারও নতুন করে শুরু করছি। স্রষ্টার কাছে প্রার্থনা করি, আমি যা ভেবেছি এবং মানুষ যা ভাবতেও পারছে না সিনেমাটি যেন সেই জাদু দেখাতে পারে।’

গোবিন্দ আরও জানান, ‘রূপা’ সিনেমাটি মূলত তরুণ দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। তিনি আশা করেন, সিনেমাটি তরুণ এবং হলবিমুখ দর্শকদের আবারও সিনেমা হলে ফিরিয়ে আনবে।

সংবাদ সম্মেলনে নিজের জীবনের সঙ্গে ‘১৪’ সংখ্যার এক অদ্ভুত সংযোগের কথা তুলে ধরেন গোবিন্দ। তিনি জানান, তাঁর জীবনে ‘১৪’ সংখ্যাটি অত্যন্ত সৌভাগ্যের এবং কাকতালীয়ভাবে এটি বারবার ঘুরে এসেছে।

গোবিন্দর ভাষ্য, ‘আমার নামটি সংখ্যাতত্ত্ব মেনে রাখা। মাত্র ১৪ বছর বয়স থেকে আমি সংখ্যাতত্ত্বের ওপর বিশ্বাস করা শুরু করি। ক্যারিয়ারের শুরুতে মাত্র এক সপ্তাহে আমি ১৪টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। টানা ১৪ বছর সুপারস্টা ছিলাম। ১৪তম লোকসভায় আমি সংসদ সদস্য নির্বাচিত হই। এরপর ১৪ বছর আমাকে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। ১৪ সংখ্যা আমার জীবনের সঙ্গে মিশে আছে।’

নব্বইয়ের দশকে ‘হিরো নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’ বা ‘পার্টনার’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দেন গোবিন্দ। অভিনেতাকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’ সিনেমায়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৭ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন গোবিন্দ

আপডেট সময় ১১:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬