ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের মধ্যে দাবি না মানলে বুধবার লংমার্চ কর্মসূচি শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে দিনভর চলা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না দিলে আগামীকাল বুধবার (১৫ জুলাই) আবারও দাবিগুলো নিয়ে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা।

শিক্ষার্থী প্রতিনিধি হাজারীবাগ সরকারি কলেজ শিক্ষার্থী ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, আজকের মতো আমরা আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আগামীকাল বুধবার আবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আগামীকাল পরীক্ষা স্থগিত ও রুটিন পুনরায় নির্ধারণসহ লংমার্চ কর্মসূচি পালন করব। এক্ষেত্রে প্রথমে আমরা শিক্ষাবোর্ড ঘেরাও করব। তারপর আবার সংসদ ভবনের সামনে আসব। বিস্তারিত আলোচনা করে রাতের মধ্যে আপানাদের (সাংবাদিক) জানানো হবে।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে শিক্ষার্থী-পুলিশ ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। সেখানে থেকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাতের মধ্যে দাবি না মানলে বুধবার লংমার্চ কর্মসূচি শিক্ষার্থীদের

আপডেট সময় ১১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬