রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে আন্দোলনের সময় ছাত্র হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টায় গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, আনোয়ার পারভেজ সাগর সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চোরা গুপ্তা মিছিলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রেমন বলেন, জুলাই-আগস্টের পর থেকে আনোয়ার পারভেজ সাগর আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা মামলার মধ্যে তিনি ৭৫ নম্বর মামলার আসামি।

ওসি জানান, আনোয়ার পারভেজ সাগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনীতি করেছেন। ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। একসময় তাকে শ্যুটার সাগর নামে ডাকা হতো। গেন্ডারিয়ায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং কয়েকটি কিশোর গ্যাং পরিচালনা করতেন।

ওসি সাজ্জাদ রেমন আরও জানান, আনোয়ার পারভেজ সাগর ঝিনাইদহ-৪ আসনের সাবেক স্বৈরাচার আমলের এমপি আনোয়ারুল আজিম আনারের ডান হাত হিসেবে কাজ করতেন। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com