ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেতা সোহেল খান নিজের কাঁধেই বিচ্ছেদের দায় নিলেন

দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর প্রথমবারের মতো সাবেক স্ত্রী সীমা সাজদেহর সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক সোহেল খান। রিয়েলিটি শো ‘দ্য অ্যালায়েন্স’-এর সর্বশেষ পর্বে অংশ নিয়ে সোহেল স্বীকার করেছেন যে, তাদের সংসার ভাঙার পেছনে তার নিজস্ব আচরণই প্রধান কারণ ছিল।

অনুষ্ঠানে উপস্থাপক নিখিল চিনাপ্পা যখন সোহেলকে সংসার ভাঙার দায়ভার কার—এমন প্রশ্ন করেন, তখন অভিনেতা অত্যন্ত পরিপক্কতার পরিচয় দিয়ে নিজের ভুল স্বীকার করেন। সোহেল জানান, সেই সময় তার কর্মজীবনে ভালো সময় যাচ্ছিল না এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি অকপটে বলেন, সেই কঠিন সময়ে নিজের আচরণের কারণেই তিনি এমন একজন মানুষকে হারিয়েছেন, যাকে তিনি সত্যিকার অর্থেই ভালোবাসতেন।

সীমা সাজদেহর প্রতি অসীম শ্রদ্ধা প্রকাশ করে সোহেল খান বলেন, তাদের দুই সন্তানের মা হিসেবে সীমার প্রতি তার ভালোবাসার চেয়েও শ্রদ্ধা অনেক বেশি। সোহেল জানান, বিচ্ছেদের পর সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল, এই রিয়েলিটি শো তাদের একে অপরের সঙ্গে আবার মন খুলে কথা বলার সুযোগ করে দিয়েছে। এর ফলে তাদের হারিয়ে যাওয়া সংযোগটি পুনরায় ফিরে এসেছে বলে তিনি মনে করেন।

সন্তানদের যৌথ লালন-পালন ও বর্তমান সম্পর্ক নিয়ে সোহেল জানান, তাদের দুই ছেলে নির্ভান ও ইওহান বর্তমানে তার সঙ্গেই থাকে। তবে সীমা এখনও সপ্তাহে তিন দিন সন্তানদের দেখতে তার বাড়িতে আসেন এবং তার কাছে ওই বাড়ির একটি চাবিও রয়েছে। ১৯৯৮ সালে পরিবারের অমতে বিয়ে করা এই তারকা দম্পতি ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করলেও, সন্তানদের স্বার্থে তারা পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বলিউড অভিনেতা সোহেল খান নিজের কাঁধেই বিচ্ছেদের দায় নিলেন

আপডেট সময় ১২:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬