ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
চলাচলে সতর্কবার্তা

পানি সরাতে জরুরি টিম আর পাম্প নিয়ে মাঠে ডিএসসিসি

রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে থমকে গেছে রাজধানীর জনজীবন। সপ্তাহের প্রথম কর্মদিবসেই জলাবদ্ধতা, তীব্র যানজট ও দুর্ভোগে নাকাল হয়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। অব্যাহত ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। আর ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। এমন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করে নগরবাসীকে চলাচলের জন্য বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য আজ ভোর থেকেই মাঠে কাজ করছে ডিএসসিসির ওয়ার্ডভিত্তিক ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’। তারা রাস্তার পানি নিষ্কাশনের মুখ (ড্রেনেজ ইনলেট) পরিষ্কার রাখার কাজ করছে। পাশাপাশি ধোলাইখালের একটি এবং কমলাপুরের দুটি পাম্প চালু করে জমে থাকা পানি অপসারণের কাজ করছে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজের অংশ হিসেবে সড়ক খনন এবং ড্রেনেজ-সংক্রান্ত সমস্যার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে কিছু বিষয়ে বিশেষভাবে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

সতর্কবার্তায় বলা হয়েছে, ওয়াসা, ডিপিডিসি ও তিতাস গ্যাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে সৃষ্ট গর্তগুলো পানির নিচে তলিয়ে গেছে। এজন্য চলাচলের সময় এগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে বলা হয়েছে।

ডিএসসিসি আরও জানিয়েছে, বৃষ্টির কারণে কোথাও কোথাও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হওয়া বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের ঝুঁকি তৈরি হতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি, ঝুলে থাকা তার বা পানিতে নিমজ্জিত বিদ্যুৎ-সংযোগের আশপাশ দিয়ে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তাদের কর্মীরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। সাময়িক দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে ধৈর্য্যর সঙ্গে একসঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে নাগরিকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে আজ সারাদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চলাচলে সতর্কবার্তা

পানি সরাতে জরুরি টিম আর পাম্প নিয়ে মাঠে ডিএসসিসি

আপডেট সময় ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬