ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

মরক্কোর বিদায়ে আবেগপ্রবণ নোরা ফাতেহি

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নোরা ফাতেহি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত নোরা দুঃখ প্রকাশ করেন।

সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আবেগঘন পরিস্থিতির কিছু ভিডিও শেয়ার করেন মরক্কো বংশোদ্ভূত এই নৃত্যশিল্পী। তবে নিজের দেশের দলের এমন বিদায়ে মর্মাহত হলেও তাদের পারফরম্যান্সে তিনি অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন।

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে শেয়ার করা এক ভিডিওতে নোরা ফাতেহি বলেন, আজ আমার জন্য বিশ্বকাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এটি অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত ছিল। মরক্কো হেরে যাওয়ায় আমি ভীষণ মর্মাহত, তবে ফ্রান্স অবশ্যই একটি শক্তিশালী দল। কোয়ার্টার ফাইনালে পৌঁছে এত চমৎকার খেলার জন্য আমি মরক্কো দলের প্রতি অত্যন্ত গর্বিত। আমার মতোই যারা মন থেকে দলের জন্য সমর্থন জুগিয়েছেন, তাদের নিয়েও আমি গর্ব বোধ করছি। আমরা আমাদের জাতীয় দলের জন্য গর্বিত।

উল্লেখ্য, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ থেকেই মরক্কো দলের নিয়মিত সমর্থক হিসেবে পরিচিত নোরা ফাতেহি। চলতি ২০২৬ বিশ্বকাপেও শুরু থেকেই দলের প্রতিটি ম্যাচে গ্যালারিতে নোরাকে দেখা গেছে। চলতি বছরের শুরুর দিকে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর উদ্বোধনী ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছিলেন এই তারকা। শুধু তাই নয়, দলটির অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে তার প্রেম থাকায় একটি আলাদা সংযোগ রয়েছে বলেও নানা জল্পনা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

মরক্কোর বিদায়ে আবেগপ্রবণ নোরা ফাতেহি

আপডেট সময় ১২:৫৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬