ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর Logo শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪ Logo জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল Logo গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন Logo বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি Logo জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার Logo ক্যানসার আক্রান্তরা যেন অবহেলার শিকার না হন: ডা. জুবাইদা রহমান

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় কয়লা কুড়ানোর হিড়িক

ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় কয়লা কুড়ানোর হিড়িক পড়েছে। পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে আসা শত শত টন কয়লা সংগ্রহ করতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শত শত মানুষ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাহিরপুরের কলাগাঁও সীমান্তের কলাগাঁও ছড়া দিয়ে ভেসে আসা ভারতীয় বাংলা কয়লা কুড়ানোর চেষ্টা করেন স্থানীয় লোকজন। মাছ ধরার ঠেলা জালসহ নানা সরঞ্জাম দিয়ে ভেসে আসা ভারতীয় কয়লা কুড়িয়ে তীরে তোলেন লোকজন।

স্থানীয়রা জানিয়েছেন,  শুক্রবার দুপুরে পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসতে থাকে। দেখতে পেয়ে আশপাশের গ্রামের লোকজন সেই কয়লা কুড়িয়ে তীরে তোলেন।

কলাগাঁও গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, ভারি বৃষ্টি হওয়ার পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে অনেক বাংলা কয়লা ভেসে এসেছে। আশপাশের লোকজন মাছ ধরার সরঞ্জাম দিয়ে সেই কয়লা কুড়ানোর চেষ্টা করেছেন এবং অনেকেই কয়লা কুড়িয়ে তীরে তোলেছেন। 

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, ভারি বৃষ্টি হলেই মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসে। পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে কয়লা বেশি আসে। এই কয়লা কুড়িয়ে সীমান্তের শত শত পরিবারের সংসার চলে। আজ পাহাড়ি ঢলের সাথে কয়লা আসায় লোকজন কয়লা কুড়িয়ে জমা করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় কয়লা কুড়ানোর হিড়িক

আপডেট সময় ০৮:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬