ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব ফ্রান্স ও মরক্কোর লড়াই দিয়ে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন স্টেডিয়ামে শুরু হয়েছে শেষ চারে ওঠার লড়াই। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে স্পেন-বেলজিয়াম ম্যাচের জয়ীর বিপক্ষে।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে দুই দল। সেবার ফ্রান্স জিতে ফাইনালে উঠলেও এবার ভিন্ন গল্প লেখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কো।

শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। অপরদিকে, নেদারল্যান্ডসকে টাইব্রেকারে বিদায় দিয়ে টুর্নামেন্টে নিজেদের দুর্দান্ত যাত্রা অব্যাহত রাখে মরক্কো।

ফ্রান্সের একাদশে শেষ ম্যাচের তুলনায় একটি পরিবর্তন এনেছেন কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার জায়গায় শুরু থেকেই খেলছেন দেজিরে দুয়ে। অন্যদিকে মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি দুটি পরিবর্তন করেছেন। ইনজুরিতে ছিটকে যাওয়া ইসমাইল সাইবারির পরিবর্তে সুযোগ পেয়েছেন চেমসেদ্দিন তালবি, আর রেদোয়ান হালহালের জায়গায় নেমেছেন আনাস সালাহ-এদ্দিন।

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরেই থাকবে ফ্রান্সের আক্রমণের মূল পরিকল্পনা। অপরদিকে, অধিনায়ক আশরাফ হাকিমির নেতৃত্বে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণেই বাজিমাত করতে চাইবে মরক্কো। দুই দলের শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় জমজমাট এক কোয়ার্টার ফাইনালের প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

আপডেট সময় ০২:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬