ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে বিএনপি নেতা হত্যায় অন্যতম আসামি পারভেজ গ্রেপ্তার

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে উদযাপনকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল বাসার বাদশা হত্যা মামলার অন্যতম আসামি পারভেজসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ (রোববার) বিকেলে সংবাদ ব্রিফিং করবে র‍্যাব-২।

র‍্যাবের পাঠানো এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে ব্রিফিং করবেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‍্যাব সূত্রে জানা গেছে, আদাবর থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত পারভেজসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে গ্রেপ্তার অভিযান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

র‍্যাব সূত্রে জানা গেছে, আদাবর থানায় দায়ের করা হত্যা মামলার ২ নম্বর আসামি অভিযুক্ত পারভেজ, মো. সুমন ও মো. শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে গ্রেপ্তার অভিযান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

র‍্যাব-২ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম জানান, হত্যায় অভিযুক্ত এজারভুক্ত দুই নাম্বার আসামি পারভেজকে কিশোরগঞ্জ সদর থানার যশোদলপুর ইউনিয়নের বুবিরচর গ্রামের লালু কসাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে হুকুমদাতা শহীদ মিয়াকে জামালপুর সদর এলাকা থেকে এবং অন্য আসামি সুমনকে ময়মনসিংহে নান্দাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১ জুলাই রাতে রাজধানীর আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়। একই হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুন ব্রাজিল-জাপান ম্যাচ চলাকালে বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।

এর ধারাবাহিকতায় ১ জুলাই রাতে বিরোধ মীমাংসার জন্য নবোদয় কাঁচাবাজার এলাকায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে ও পরে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে আবুল বাসার বাদশা ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাদশার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আবুল বাশার বাদশার স্ত্রী বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। প্রথমে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান অভিযুক্ত পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

বাংলা৭১নিউজ/এআর

Tag :
জনপ্রিয় সংবাদ

আদাবরে বিএনপি নেতা হত্যায় অন্যতম আসামি পারভেজ গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬