ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার Logo ২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে আরও বিস্তার লাভ করতে পারে। তাপপ্রবাহ হতে পারে মাঝারি মানের। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত। ৪০ ডিগ্রি পৌঁছালে সেটাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

বৃহস্পতিবার (৮ মে) দেশের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, চলমান তাপপ্রবাহ ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে। আজ তাপমাত্রা আরও বেড়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ হতে পারে। রাজশাহী ও খুলনা অঞ্চলে গরম বেশি অনুভূত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ

দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

আপডেট সময় ০২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫