ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ Logo বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত Logo ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত বিজিবি সদস্য Logo ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক, শর্মিলার মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা Logo কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ Logo চিকেনস নেকে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির ঘোষণা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর Logo লজ্জার রেকর্ড এড়িয়ে ৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ Logo ঢাকাগামী এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রীকে উদ্ধার Logo তাসকিন-শরিফুলের বোলিংয়ে শুরুতেই ধুঁকছে অজিরাও Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ১০ বছর পার হয়ে গেছে। এটি ছিল দেশের ইতিহাসের এক কালো অধ্যায়। এমন হামলা যেন আর না ঘটে। সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। বাংলাদেশ কাউকেই শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না।

হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার নিহতদের স্মরণে ঢাকাস্থ ইতালি দূতাবাসের স্মরণসভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ বরাবরই শক্ত অবস্থানে। হলি আর্টিজানের ঘটনার পর হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমনে কার্যক্রম জোরদারের মাধ্যমে বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে কাজ করেছে বাংলাদেশ।

এসময় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা, নিহতদের স্বজন এবং হলি আর্টিজানে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা জিম্মিরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে মর্মান্তিক এ ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬