রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদপুরে টিনের চাল কেটে বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় টিনের চাল কেটে বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় গেলে তাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

ভুক্তভোগী বলছেন, থানায় চুরির অভিযোগ নিয়ে গেলে তাকে প্রথমে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয় পুলিশ। যদিও পুলিশ বলছে, চুরির ঘটনায় জিডি বা অভিযোগ না নিয়ে সরাসরি মামলা নিতে হবে।

জানতে চাইলে ভুক্তভোগী বিকাশ দোকানি মো. মোস্তাকিম বলেন, গত ২৬ জুন রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। পরের দিন ২৭ জুন সকালে এসে দোকান খুলে দেখি উপরের টিনের চাল কাটা। দোকানে থাকা আমার মোবাইল ব্যাংকিংসহ ২ লাখ ৭০ টাকা চুরি করে নিয়ে যায়।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ জুন রাত ৩টা ৩৮ মিনিট ৪০ সেকেন্ডে দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে এক যুবক। ফুল হাতা শার্ট ও প্যান্ট পরিহিত যুবক নিজেকে আড়াল করতে গামছা দিয়ে মুখ ডেকে আছেন। পরবর্তীতে ৩টা ৩৯ মিনিটে ৩৩ সেকেন্ডের সময়ে দোকানের সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয় চোর।

চুরির ঘটনায় সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী বলেন, আমি থানায় গিয়েছি মামলা করতে। চুরির বিষয়টি জানানোর পরে এসআই জাহাঙ্গীর আমাকে প্রথমে সাধারণ ডায়েরি করতে বলেন। সার্ভারে সমস্যা থাকায় বাইরে থেকে লিখে আনতে বলেন। আমি লিখে নিয়ে যাওয়ার পরে পুলিশ দোকানে এসেছিল। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। আমার দোকানের সিসিটিভি ফুটেজ ও ছবি তুলে নিয়ে গেছে।

চুরির ঘটনায় জিডি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুরে জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, চুরির ঘটনায় জিডি নেওয়ার সুযোগ নেই। অনেকেই জিডি বা অভিযোগ দিতে বলে কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। বিষয়টি আমিও জেনেছি। খোঁজ নিচ্ছি। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি। আমরা চুরির ঘটনায় জড়িতকে গ্রেপ্তারে কাজ করছি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com