ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪

৯ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে বেঁধে পুলিশে দিলেন স্বজনরা

জামালপুরের মেলান্দহে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার মা শ্রাবন্তীকে (২০) অভিযুক্ত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্বজনরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্রাবন্তী জামালপুর পৌর শহরের কম্পপুর মাঠপাড় এলাকার মুন্তাজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হুমায়ুন আহমেদ (২৫) এবং শ্রাবন্তী (২০) দম্পতি একমাত্র শিশু সন্তান শাওন (৯ মাস) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৪টার দিকে ভাঙে হুমায়ুনের। পরে হুমায়ুন দেখেন ঘরের দুটি দরজাই খোলা। বিছানায় স্ত্রী শ্রাবন্তী এবং সন্তান শাওন নেই। এরপর তিনি তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। 

একপর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে শিশু শাওনকে ভাসতে দেখেন। সেখানেই শাওনের মা শ্রাবন্তীকেও দেখতে পান। পরে হুমায়ুনের স্বজনরা শ্রাবন্তীকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন।

অভিযুক্ত তরুণী শ্রাবন্তী বলেন, রাত সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে উঠে দরজা খুলে দেয়। এসময় মুখোশ পরা ব্যক্তি আমার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে ভাবকী বাজার এলাকায় নিয়ে নামিয়ে দেয়। অটোরিকশা থেকে নামানোর পর কিছুটা জ্ঞান ফিরে পাই। তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে বেঁধে রাখে।

স্বামী হুমায়ুন আহমেদ বলেন, এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গেছে। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। তার বাবার বাড়ি থেকে এবার আসার সময় ওই মোবাইল রেখে আসছে। আমার স্ত্রী আমার শিশুকে হত্যা করেছে। এর আগেও ওরে নিয়ে কয়েকবার বিচার সালিশ হয়েছে। ওই আমার ছেলেকে মাইরা ফেলছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

৯ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে বেঁধে পুলিশে দিলেন স্বজনরা

আপডেট সময় ০১:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬