বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

ভারতকে জবাব দিতে দেশের তরুণ চিকিৎসকদের যা বললেন মাহমুদুর রহমান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ভারতের হুমকির জবাবে দেশের তরুণ চিকিৎসকদের মানবিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশের জনগণকে চিকিৎসা না দেওয়ার হুমকি দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসাও বন্ধ করে দিয়েছে। এটা সরাসরি একটি অমানবিক ও শাস্তিমূলক পদক্ষেপ।

তিনি আরও বলেন, ভারতের দখলদার মনোভাব, আধিপত্যবাদী নীতি ও হেজেমনিক আচরণের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি মহান গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। আর এ কারণেই ভারত এখন বাংলাদেশের জনগণকে শাস্তি দিতে চাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, এ শাস্তির রূপ কী?—বাংলাদেশিদের চিকিৎসা করবে না, চিকিৎসকদের মুখে এ ধরনের ঘোষণা, পাশাপাশি ভিসা বন্ধ। এটা মানবিকতার চরম লঙ্ঘন।

এই সম্পাদক বলেন, আজ ফিলিস্তিনের চিকিৎসকরা জীবন বাজি রেখে ইসরাইলি হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন, তা এক অনন্য দৃষ্টান্ত। অথচ ভারত বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়ে নিজেদের অমানবিক মুখোশ উন্মোচন করেছে।

দেশের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, এ অমানবিকতার জবাব দিতে হলে আমাদের তরুণ চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে। আপনাদেরই হতে হবে মানবিকতার নতুন দৃষ্টান্ত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com