ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪ Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক Logo শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার Logo ঠাকুরগাঁও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান Logo প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক Logo বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার সিমেন্টের বস্তাসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী। এসব সিমেন্ট মিয়ানমারে পাচার করছিলেন তারা।

শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামের ২টি ইঞ্জিনচালিত ফিশিং বোট জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, আটক ব্যক্তি, জব্দ বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’

মিয়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

আপডেট সময় ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬