ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এসময় বিজিবি তাদের শক্তভাবে প্রতিহত করে। ফলে এক পর্যায়ে জিরো লাইন থেকে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবিকে সর্বাত্মক সহায়তা করে সীমান্তবর্তী গ্রামের সাধারণ লোকজন। 

শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি। 

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ১৯৮২নং মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

এসময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অত্যন্ত দক্ষতা পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তাদের প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করে। এক পর্যায়ে তারা তাদের লোকজনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। 

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

আপডেট সময় ১২:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬