ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় লোকমান প্রধানিয়া (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কারওয়ান বাজারের মাছবাজারের কাছের রেললাইনে এ ঘটনা ঘটে। লোকমান রাজধানীর বাড্ডা এলাকার একটি বেকারির কর্মী ছিলেন।

জানা যায়, ট্রেনের ধাক্কায় লোকমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আবদুল্লাহ নোমান নামের এক ব্যক্তি।

আবদুল্লাহ নোমান গণমাধ্যমকে জানান, রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় লোকমান ছিটকে রাস্তায় পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, লোকমানের লাশ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট সময় ০৫:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫