ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যালন ডি’অরের ইতিহাসে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ Logo হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার শেষে লগ আউট না করলে ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য Logo গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ Logo ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ Logo সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী Logo দক্ষিণ আফ্রিকায় বিমানের ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনা করবে বাংলাদেশ Logo বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান Logo টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর Logo ১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

মালয়ে‌শিয়া সফরের সময় দেশ‌টির উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ব‌লেন, আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এক বার্তায় এ কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

তা‌রেক রহমান ব‌লেন, মালয়েশিয়া সরকার এবং তার বন্ধুভাবাপন্ন জনগণের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করা হয়েছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

প্রধানমন্ত্রী ব‌লেন, আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় থেকে বহু দশক পুরনো এই সম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারকে তার বৈঠকে সময় দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

প্রধানমন্ত্রী আরও ব‌লেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের জন্য আমরা গর্বিত, যা আমাদের দুই দেশকে বিভিন্ন ক্ষেত্র এবং সমাজের সর্বস্তরের মধ্যে একসূত্রে আবদ্ধ করেছে।

প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি উন্মুখ।

গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থে‌কে ২২ জুন মাল‌য়ে‌শিয়া সফর ক‌রেন তি‌নি। বর্তমা‌নে ৫ দি‌নের সফ‌রে চী‌নে অবস্থান কর‌ছেন তা‌রেক রহমান। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের ইতিহাসে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ

উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬