বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের বিতর্কিত এস আলমের গাড়িতে চড়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউরোপে স্বপ্নপূরণে গিয়ে ৫ মাসে সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী মাথাপিছু আয়ে নতুন রেকর্ড বাংলাদেশের দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন বিল গেটস বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়, বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি : সংস্কৃতিমন্ত্রী

বিতর্কিত এস আলমের গাড়িতে চড়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

২০২৪ সালের সেপ্টেম্বরে কক্সবাজার সফরকালে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন গাড়ি ব্যবহার করা নিয়ে হওয়া সমালোচনার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

একইসঙ্গে সংসদে একটি সুস্থ, সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গঠনমূলক আলোচনার আবহ ধরে রাখতে সব দলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) রাতে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

গাড়িতে চড়ার ব্যাপারে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমানের এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সে সময় বিমানবন্দর এলাকায় নজিরবিহীন ভিড়ের কারণে তার নিজস্ব চারটি গাড়ির কোনোটিই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারেনি। এমন পরিস্থিতিতে উপস্থিত সমর্থকদের বিশেষ অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবে একটি সাধারণ মাইক্রোবাসে উঠতে বাধ্য হন।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, গাড়িটি ছিল প্রায় ১৭-১৮ বছরের পুরনো। ঘটনাচক্রে ওই গাড়ির মালিক ছিলেন তারই নির্বাচনি এলাকার একজন সাধারণ বাসিন্দা। কোনো বিতর্কিত বা বিশেষ ব্যক্তির গাড়িতে তিনি স্বেচ্ছায় ওঠেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ওই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত’ ভুল আখ্যা দিয়ে আগেই জনগণের সামনে দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী এই অনভিপ্রেত মন্তব্যটি সংসদের মর্যাদা রক্ষার্থে কার্যবিবরণী থেকে বাদ বা এক্সপাঞ্জ করতে স্পিকারের প্রতি অনুরোধও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশের সার্বিক সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক স্বার্থে বর্তমান সরকার ও বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে যৌথভাবে কাজ করছে। যার উজ্জ্বল প্রমাণ হিসেবে জাতীয় জ্বালানি সংকটের ওপর গঠিত যৌথ সংসদীয় কমিটির ঐতিহাসিক রিপোর্ট ইতোমধ্যে সংসদে পেশ করা হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, সংসদ কক্ষের ভেতরে চমৎকার গণতান্ত্রিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকলেও রাজপথে বা বাইরের উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ায় দলগুলো অনেক সময় তা ভুলে যায়।

মন্ত্রী বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, শান্তি এবং লাল-সবুজের পতাকার স্বার্থে আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। অন্যথায় বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য কখনো কোনো কল্যাণ বা সমৃদ্ধি বয়ে আনবে না।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com