ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার Logo পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

মাথাপিছু আয়ে নতুন রেকর্ড বাংলাদেশের

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ ডলারে। দেশের ইতিহাসে এই প্রথমবার ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে মাথাপিছু আয়। 

বুধবার (১০ জুন) প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৩৪ হাজার ৩৬২ টাকা বেশি।

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে ডলারে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উন্নতি হয়েছে। 

বিবিএসের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি।

এদিকে চলতি অর্থবছরে দেশের অর্থনীতির আকারও নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমান বাজার মূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

এর আগের অর্থবছরে দেশের অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম করা এবং অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ানো দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

মাথাপিছু আয়ে নতুন রেকর্ড বাংলাদেশের

আপডেট সময় ১১:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬