ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন Logo দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস Logo ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের Logo ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল Logo অনলাইন জুয়া প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, সিআইডি ও বিকাশের যৌথ ক্যাম্পেইন Logo আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০ Logo এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার Logo বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা Logo আজ বিসিবির বোর্ড সভায় গুরুত্বপূর্ণ ১৮ ইস্যু, ঘোষণা হবে নতুন অধিনায়কও! Logo হরমুজে অচলাবস্থা: ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান, একক নিয়ন্ত্রণ চায় ইরান

১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ উপস্থিত আছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এমওইউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এসব চুক্তি হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে।

এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত তিন মাস ধরে চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬