ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত Logo সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন Logo দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস Logo ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের Logo ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল Logo অনলাইন জুয়া প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, সিআইডি ও বিকাশের যৌথ ক্যাম্পেইন Logo আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০ Logo এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার Logo বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা Logo আজ বিসিবির বোর্ড সভায় গুরুত্বপূর্ণ ১৮ ইস্যু, ঘোষণা হবে নতুন অধিনায়কও!

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের ‘শিক্ষক অবসর ভাতা’ পাননি তাদের অবসর ভাতা চালু করবে সরকার।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের অবসর ভাতা চালু করতে ২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। মাস খানেকের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। তবে, শিক্ষকদের এ কল্যাণ ট্রাস্ট থেকে ইতোপূর্বে কয়েক হাজার কোটি টাকা তসরুফ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বছর শিক্ষাখাতে বাজেট জিডিপির ২ শতাংশ দেওয়া হয়েছে উল্লেখ করে আরও মন্ত্রী বলেন, এটাকে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার ২ শতাংশ পেয়েছি, আমরা চেয়েছিলাম সাড়ে ৩ শতাংশ। গতবার বরাদ্দ ছিল ১.৬৯ শতাংশ। আসছে অর্থবছরে শিক্ষার বাজেট সর্বোচ্চ। যা টাকার অংকে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। শিক্ষার যাবতীয় খোঁজ খবর প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

আপডেট সময় ০৪:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬