বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ : সিইসি

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।

সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি।

ভোটে কোনো ধরনের কারচুপি হওয়ার সুযোগ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এখন আর নেই।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শপথের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে আরো অংশ নেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী।

সূত্র : বাসস।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com