ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার Logo ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন Logo বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি Logo ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

হাসপাতালে সোনিয়া গান্ধী

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিনবার হাসপাতালে ভর্তি করা হলো ৭৯ বছর বয়সী রাজ্যসভার এই সদস্যকে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, সোনিয়া গান্ধীর ছোট একটি অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামের ‘মেদান্ত- দ্য মেডিসিটি’ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা চলছে।

এর আগে, গত মার্চ মাসে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় পরীক্ষায় শরীরে সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তখন তাকে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

তারও আগে রুটিন চেকআপের জন্য তাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের একটি সূত্র বলেছে, সোনিয়া গান্ধী দীর্ঘস্থায়ী কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হয়।

২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন বর্ষীয়ান দেশটির এই রাজনীতিবীদ।

সূত্র: এনডিটিভি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

হাসপাতালে সোনিয়া গান্ধী

আপডেট সময় ০৯:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬