বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি : মাহদী আমিন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে তরুণ-তরুণীরা নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগের সুযোগ পাবে।

বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ‘বৃক্ষ রোপণে ও এনজিও’র ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দুই ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় দেশের অন্তত দুইশো’র বেশি এনজিও’র প্রতিনিধিরা যোগ দেন। 

মাহদী আমিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পরিচিতি ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এনজিওগুলো বড় ভূমিকা পালন করছে। এনজিও সেক্টরে যারা কাজ করছেন আপনাদের সম্মিলিত একটা বড় অর্জন রয়েছে।

অনেক দেশ থেকে বাংলাদেশে সহযোগিতা আসে বিভিন্ন এনজিও’র মাধ্যমে। যা গণমানুষের সেবায় ব্যয় করা হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। পরিবেশ সংরক্ষণ কিংবা বৃক্ষরোপনেও এনজিওগুলো বড় ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রি-পাইলট প্রকল্প শুরু করা হয়েছে, পাইলট করা হয়েছে। সামনের দিনগুলোতে ফেজ ওয়ান, টু, থ্রি আকারে ইনশাআল্লাহ সারা দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।

তবে এই প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে গভর্নমেন্ট আইসোলেশন করতে পারে না। সরকার উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব হবে না। বেসরকারি সহযোগিতা প্রয়োজন। এনজিওগুলো এক্ষেত্রে সহায়তা করতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গতকালকে আমাদের নির্বাচিত সরকারের মেয়াদ নির্বাচন থেকে তিন মাস পূর্ণ হয়েছে। এই যে তিনটা মাস হল তার জনগণের বিশাল একটা প্রত্যাশার বোঝা রয়েছে- সে প্রত্যাশাটা কি? সে প্রত্যাশা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব আমরা যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে।

যা কিছু গত ১৮ বছরে ছিল না সে জিনিসগুলো আবার ফেরত আসবে। মানুষের বাক স্বাধীনতা থাকবে। আইনের অনুশাসন থাকবে এমন একটা বাংলাদেশ যেখানে সমালোচনা করার অধিকার থাকবে, যৌক্তিক এবং বাস্তবসম্মত সমালোচনা থাকবে। এসবের মধ্যে আমরা সবাই মিলেই বাংলাদেশ। ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে যেতে চাই।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com