শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি দেশের রিজার্ভ আরও বাড়ল ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, এটি একটি করুণ ও হৃদয়বিদারক ঘটনা। বৃষ্টির পরিবার যে গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে, তা সরকার উপলব্ধি করে। তিনি বৃষ্টির বাবা, মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস, ওয়াশিংটন ডিসি এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ফ্লোরিডা এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও বিচারপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ করছে।

সরকার আশা করে, বৃষ্টির পরিবার এই হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু বিচার পাবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার মা, বাবা, মামাসহ পরিবারের অন্য সদস্যরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com