ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার Logo ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন Logo বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি Logo ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসয়াল এ কথা জানান।

বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিশদ বিবরণের তথ্য আমরা বাংলাদেশকে দিয়েছি, যেন তারা তাদের জাতীয়তা নিশ্চিত করে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি জানান, অবৈধভাবে অবস্থানরতদের তথ্য ইতোমধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশে পুশ-ইন নিয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জওসয়াল বলেন, এর প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ এবং এর মূল সমস্যা খতিয়ে দেখা দরকার।

তিনি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা এখানে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের সুশৃঙ্খলভাবে ও নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নিতে চাই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

আপডেট সময় ০৯:৩৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬