শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত

আমিরাতে ফের হামলা ইরানের, তেল স্থাপনায় আগুন

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে ফের হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে ফুজাইরাহ পেট্রোলিয়াম শিল্প অঞ্চলে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো আমিরাতে হামলা ঘটনা এটি।

ফুজাইরাহ মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে বেসামরিক প্রতিরক্ষা দল মোতায়েন করা হয়েছে। ড্রোন হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পৃথকভাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে এর মধ্যে তিনটিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং একটি সমুদ্রে পড়েছে।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় নাগরিকদের নিশ্চিত করেছে, ‘দেশের বিভিন্ন অংশে শোনা শব্দগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার ফল।’

এদিকে ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আকস্মিক হামলা শুরু করে। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি এসব তেল ও গ্যাস ক্ষেত্রসহ জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান। তবে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর সব ধরনের হামলা বন্ধ রেখেছিল ইরান।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com