শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল : বস্ত্র ও পাট মন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সীদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এর আগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালুকরণ ও ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিবসহ বিটিএমসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে এবং তেমনি রপ্তানি বাড়বে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com