ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন বাড়ির মাটি ধসে প্রাণ গেলো যুবদল নেতার

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে কালীগঞ্জ উপজেলার গৌপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন নজরুল ইসলাম। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে শনিবার সেটি মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ মাটি ধসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেন।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম মাটির নিচ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ফায়ার সার্ভিসের টিম, পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫