বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল : বস্ত্র ও পাট মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক মাস না পেরোতেই দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে নেপালের নতুন সরকার হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী ‘জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা, গরম আরও বাড়ার পূর্বাভাস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

দেশের ঢাকাসহ ৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এ পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি কিছু এলাকায় তা বিস্তার লাভ করতে পারে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪৯ মিলিমিটার।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com