ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি ঢামেকে গিয়ে সীমার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় হাসপাতালের অন্য রোগীদের খোঁজখবর নেন মন্ত্রী।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার খবর পেয়েছি, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী (সীমা) বাচ্চা প্রসব করেছে। প্রসবের পর মায়ের অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়।

পরে আমাদের বিষয়টি জানালে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বাচ্চাটিকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মায়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালের পরিচালকদের আগেই নির্দেশ দেওয়া আছে—কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে দ্রুত জানাতে, যাতে প্রয়োজন হলে ঢাকায় এনে উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।

এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক আশরাফুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ১২:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬