বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা ১৪৩৩

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষের উচ্ছ্বাস, রঙ ও ঐতিহ্যের এক বর্ণিল আবহে গত ১৪ এপ্রিল, ২০২৬ তারিখে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩”। 

প্রাণবন্ত আয়োজন এবং উৎসবমুখর পরিবেশে মেলাটি রূপ নেয় এক জমকালো ও আকর্ষণীয় মিলনমেলায়, যা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ, জাঁকজমকপূর্ণ ও সফল সাংস্কৃতিক আয়োজন হিসেবে সবার মাঝে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ এমএ কাশেম। 

বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এই মেলাটি বিপুল সংখ্যক শিক্ষার্থী, ফ্যাকাল্টি সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। রঙিন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় প্রাঙ্গণজুড়ে বিরাজ করছিল এক আনন্দঘন পরিবেশ, যা বৈশাখের চিরায়ত আবহকে আরও উজ্জ্বল করে তোলে।

মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সদস্যরা নিজস্ব স্টল স্থাপন করেন, যেখানে প্রদর্শিত হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প এবং লোকজ সংস্কৃতির নানা উপকরণ। এসব আয়োজনের মধ্য দিয়ে ফুটে ওঠে বাঙালির সংস্কৃতির বৈচিত্র্য, সৌন্দর্য ও ঐতিহ্যের সমৃদ্ধ ধারাবাহিকতা।

ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম বলেন, “বৈশাখী মেলা এমন একটি আয়োজন, যা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের মানুষকে একত্রিত করে এক অনন্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু উৎসব উদযাপন করিনি, বরং একটি প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করতে পেরেছি, যেখানে সবার অংশগ্রহণই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং আরও বৃহৎ পরিসরে বিকশিত হবে।”

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com