ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

দীর্ঘদিন ধরে বাংলাদেশ তার ঐতিহ্যকে যেভাবে ধারণ করে রেখেছে তা সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিকেল ৪টা থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্ক। নববর্ষ বরণে সেখানে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর। সন্ধ্যার দিকে সেই উৎসবে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা ছাড়াও তিনি সেখানে স্থানীয় শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন।

রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এটিই তার প্রথম পহেলা বৈশাখ উদযাপন। প্রথমবারের মতো এই নববর্ষ পালন করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ০৯:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬