শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান ঢাকার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে না পারেন- সে বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জ দূর করতে সংলাপের পথ খোলা রাখার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে বিচার বিভাগ। এ ক্ষেত্রে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com