সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী দু-একটি বাদে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’ হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে এলো গম

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাড়ে তিন বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। এতে বন্দরে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্যতা শুরু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকালে ৩টি ট্রাকে ১১৬ টন গম বন্দরে প্রবেশ করে। রিফা এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব গম আমদানি করে। যা ভারতের ইজান ট্রেডার্স রফতানি করেছেন। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, গমের চাহিদা বিবেচনায় নিয়ে ব্যবসায়ীরা আমদানির অনুমতির জন্য আবেদন করে। দীর্ঘদিন পর ভারত থেকে গম আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে।

এর আগে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২ সালের ১৩ মে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত।

জানতে চাইলে হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সবশেষ গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে গম আমদানি হয়েছিল। এরপর থেকে বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও গম আমদানি শুরু হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com