ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্টামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার Logo সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ Logo সুরা নাবায় মানুষের জন্য যে শিক্ষা রয়েছে Logo হাসিনা বিমানে, নাকি হেঁটে আসবেন, আলোচনা তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে Logo সারাদেশে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা Logo শেখ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ Logo পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা Logo গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

‘পুরো বিশ্ব অর্থনীতির ভাগ্য এখন পাকিস্তানের টেবিলে’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রসঙ্গে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, এই আলোচনার ফলাফল কেবল সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সংকট বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে, তাই আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইকবাল আশা প্রকাশ করেন যে, দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। তবে তিনি আরও বলেন, যদি এখনই চূড়ান্ত সমাধান সম্ভব না হয়, তবুও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং পরবর্তী আলোচনার জন্য ঐক্যমতে পৌঁছানোকে তিনি বড় সাফল্য হিসেবে বিবেচনা করবেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সুদূর পথ পাড়ি দিয়ে পাকিস্তানে উপস্থিত হওয়ার বিষয়টিকে তিনি উভয় পক্ষের সদিচ্ছার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী মনে করেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই আলোচনার সফলতা কেবল আঞ্চলিক শান্তির জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যও অপরিহার্য।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্টামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

‘পুরো বিশ্ব অর্থনীতির ভাগ্য এখন পাকিস্তানের টেবিলে’

আপডেট সময় ১০:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬