বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান

রানা-শরীফুলদের দাপটে বিধ্বস্ত মুস্তাফিজের লাহোর

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগে দাপুটে পারফরম্যান্সে বড় জয় পেয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে লাহোর কালান্দার্সকে সহজেই হারিয়েছে দলটি। অন্যদিকে লাহোরের হয়ে বলে মুস্তাফিজুর রহমান ভাল করলেও ব্যাটসম্যানরা কেউ দাড়াতে পারেনি।।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৩ রান তোলে পেশোয়ার। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় লাহোর। ফলে ৭৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় পেশোয়ার।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পেশোয়ার জালমি। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে তাদের পয়েন্ট ৯, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মুলতান সুলতানস। অন্যদিকে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে লাহোর কালান্দার্স।

পেশোয়ারের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কুশাল মেন্ডিস। তিন নম্বরে নেমে ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কা।

লাহোরের হয়ে বল হাতে দুটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। চার ওভারে ৩০ রান দিয়ে মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে আউট করেন তিনি।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লাহোর। ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নাঈমকে আউট করে দলকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। যদিও তিনি শেষ পর্যন্ত এক উইকেটই পান।

এরপর ফখর জামান ও আবদুল্লাহ শফিক কিছুটা প্রতিরোধ গড়লেও সেই জুটি ভাঙেন নাহিদ রানা। ১৫ বলে ২১ রান করা শফিককে ডিপ স্কয়ার লেগে ক্যাচ বানান তিনি। পরে উসমান মিরকেও উইকেটের পেছনে ক্যাচ করিয়ে লাহোরকে আরও চাপে ফেলেন এই পেসার।

মাত্র ১২.২ ওভারে ৭০ রানে ৮ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় লাহোর। শেষ পর্যন্ত ৯৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। আর তাতেই সহজ জয় নিশ্চিত করে পেশোয়ার জালমি।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com